Share
BOOKONTHEBOAT
আমি ও আমার
আমি ও আমার
Couldn't load pickup availability
আমি ও আমার
লেখক কর্মজীবন থেকে সম্পূর্ণ বিরাম নিয়ে ৭০ বছরে বাংলা সাহিত্যের অনুরাগে লেখালেখি শুরু করে একটি কবিতার বই "অপরাহ্নে" এবং কিছু পরে গদ্যে দ্বিতীয় বই "ফিরে দেখা" প্রকাশ করেন। তার লেখায় প্রাসঙ্গিক কিছু লেখা, গল্প, আধ্যাত্মিক প্রসঙ্গ ও ব্যক্তিগত জীবনের স্মৃতি চারণ রয়েছে। সাহিত্যিক অধীর দাসের লেখা-গুলো বাস্তবমুখী, জীবন-ধর্মী, নিজেকে খুঁজে দেখার প্রয়াস দেখতে পাওয়া যায়। লেখকের অতি সহজ সরল ভাবে লেখা সকলের মন ছুঁয়ে যায়। স্মৃতি রোমন্থন পর্যায়ে শৈশবে ১০ বছর বয়সে পূর্ণিয়া শহর ছেড়ে কোলকাতায় স্কুল জীবন, শিব-পুর হোস্টেল জীবন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়া এবং পরে চাকুরী জীবনের স্মৃতি রোমন্থন করেছেন অত্যন্ত সুচারু রূপে। 'ফিরে দেখা' বইটিতে মূলতঃ শৈশব, স্কুল জীবন, কলেজ জীবনের বিভিন্ন অংশ প্রকাশ পেয়েছে। "আমি ও আমার" পুস্তকে ফেলে আসা আরও কিছু স্মৃতি বিশেষ করে কর্ম-জীবনের উপর লেখা গুলো স্থান পেয়েছে। সঙ্গে রয়েছে তার ভাল লাগার আধ্যাত্মিক কিছু প্রসঙ্গ। আশাকরি এই বইটি পাঠকের পড়তে ভাল লাগবে।

